Sunday, May 4, 2014

online newspapaer www.banglanews24.com e কালুরঘাট সেতুর মানববন্ধনের প্রস্তুতি সভা

http://www.banglanews24.com/beta/fullnews/bn/287312.html

 কালুরঘাট সেতুর মানববন্ধনের প্রস্তুতি সভা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Decrease font Enlarge font
চট্টগ্রাম: বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়নের দাবিতে ১০ মে সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনের এক প্রস্তুতি সভা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। সভায় বোয়ালখালী-পটিয়ার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে মানববন্ধনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো.আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মানববন্ধন কর্মসূচী পালনে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সিদ্ধান্ত হয়েছে, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শুধুমাত্র সেতুর দাবিতে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে লেখা ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নিতে পারবে। এছাড়া সেতুর দাবিতে কেউ ব্যক্তিগতভাবে ফেস্টুন, হাতে লেখা পোস্টার নিয়ে আসতে পারবেন। তবে রাজনৈতিক কোন বক্তব্য, কাউকে ব্যক্তিগত আক্রমণ করে লেখা কোন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন না করা এবং এ ধরনের কোন বক্তব্য না দেয়ার জন্য সভায় সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

সভায় বক্তারা বলেন, কালুরঘাট-বোয়ালখালীতে একটি সেতু হলে বোয়ালখালী, রাঙ্গুনিয়া, পটিয়ার পূর্বাঞ্চলসহ পুরো দক্ষিণ চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। সেতু হলে বোয়ালখালী পরিণত হতে পারে একটি পরিকল্পিত শিল্পনগরী কিংবা উপশহরে। এতে অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সভায় বক্তারা বোয়ালখালী-পটিয়াবাসীসহ দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে যার যার অবস্থান থেকে মানববন্ধনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব রমেন দাশগুপ্ত’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহ্বায়ক ‍মুস্তফা নঈম, সমন্বয়কারী  উজ্জল সরকার, উত্তম সেন গুপ্ত, আলমগীর মোরশেদ বাবু, এম এ তাহের টুটুল এবং সদস্য এম এ মান্নান, সিরাজুল হক বাদশা এবং আবুল ফজল বাবুল। 

বাংলাদেশ সময়: ১৩১৩ঘণ্টা, মে ০৪,২০১৪
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

No comments:

Post a Comment